শিরোনাম
রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে … রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আবদুল বাছির
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

রংপুরে বাজারে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ভোক্তা কর্মকর্তা

বার্তা প্রতিবেদক / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬


রংপুর সিটি বাজারে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চলাকালীন মাছ বাজারে রঙ্গীন লাইট লাগিয়ে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করার কথা বলেন ভোক্তা কর্মকর্তারা। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামালসহ অন্য ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে অভিযান বন্ধ করার জন্য চাপ দেন। পরে ব্যবসায়ীদের তোপের মুখে অভিযান পরিচালনা থেকে সরে এসে মাছ ব্যবসায়ীদের সতর্ক করেন ভোক্তা কর্মকর্তারা। এর আগে ভোক্তা কর্মকর্তারা খেজুরের বাজারে অভিযান চালান। এ সময় খেজুরের মূল্য তালিকা প্রদর্শন ও মান সম্মত পণ্য বিক্রি না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী-পরিচালক মমতাজ বেগম, রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোসসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল বলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দকে অবগত না করেই ভোক্তা অধিদপ্তর বাজারে অভিযান চালিয়েছে। রমজান উপলক্ষে গতকাল আমরা ব্যবসায়ীদের সাথে সভা করে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। যার প্রতিপালন ব্যবসায়ীরা শুরু করেছে। এরই মধ্যেই ভোক্তা কর্মকর্তা এসে জরিমানা শুরু করেছে। আমাদের অনুরোধে তিনি অভিযান থেকে সরে এসে ব্যবসায়ীদের সতর্ক করেছেন।
ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, মাছ বাজারে ব্যবসায়ীরা রঙ্গীন লাইট লাগিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করে। বিগত সময় সিটি বাজারে মাছের দোকানে অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে। আজও অভিযানের সময় বেশিরভাগ দোকানে রঙ্গীন আলোর লাইট পাওয়া গেছে। অপরাধ বিবেচনায় তাদের জরিমানা করতে চেয়েছিলাম, কিন্তু ব্যবসায়ী নেতাদের অনুরোধে সর্তক করা হয়েছে। এছাড়া কিছু অসংগতির কারণে দুটি খেজুরের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ### ১৭-০২-২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ